মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

৬৯ বছরের রেকর্ড ভাঙলেন আল্লু অর্জুন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

পুষ্পা: দ্য রাইজ সিনেমার জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে এ পুরস্কার জিতলেন আল্লু।

তেলেগু সিনেমা পুরস্কার পেলেও এর আগে কোনো অভিনেতা এ সম্মাননা পাননি। সেই রেকর্ডই এবার ভাঙলেন এ অভিনেতা।

ভারতের ৬৯তম জাতীয় পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা হয়েছিল আগেই। দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন আল্লু অর্জুন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও। 

আরো পড়ুন: ঝুলিতে ৫ জাতীয় পুরস্কার, গান প্রতি কত টাকা নেন শ্রেয়া!

এসময় নিজের অনুভূতি ব্যক্ত করে আল্লু অর্জুন বলেন, ‘আমি অনেক বেশি খুশি এমন সম্মাননা পেয়ে। কমার্শিয়াল সিনেমার জন্য এই পুরস্কার পাওয়ার আনন্দ আমার কাছে দ্বিগুণ।’

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’ সিনেমা।

এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধাম’। আর সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ’।

এসি/ আই.কে.জে




 

আল্লু অর্জুন!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250