বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমেরিকা বিশ্বাসঘাতকতা করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করেছে আমেরিকা, ইরান নয়। একই সঙ্গে তিনি আমেরিকার হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার।

এক সাক্ষাৎকারে আরাগচিকে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক আমেরিকান হামলার পর ইরান আবার কূটনৈতিক আলোচনায় ফিরবে কী না। জবাবে তিনি বলেন, ‘এ প্রশ্নই অবান্তর। আমরা তো আলোচনার মাঝখানেই ছিলাম, যখন ইসরায়েল হামলা চালাল।’

তিনি আরও বলেন, ‘আমরা তখন আমেরিকার সঙ্গে আলোচনা করছিলাম, আবার দুদিন আগেই জেনেভায় ইউরোপীয়দের সঙ্গে বৈঠক করেছি। আর এ মুহূর্তেই আমেরিকানরাই সামরিক হামলা চালিয়ে পুরো আলোচনা ভণ্ডুল করে দিয়েছে।’

‘এটি ছিল কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা,’ বলেন আরাগচি। ‘ইরান নয়, যুক্তরাষ্ট্রই প্রমাণ করেছে যে, তারা কূটনীতির লোক নয়। তারা শুধু হুমকি ও শক্তির ভাষা বোঝে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

এ প্রেক্ষাপটে আরাগচি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসার। আমেরিকার এ আগ্রাসী হুমকি রুখে দেওয়া সবার দায়িত্ব। ইরান কোনোই ভুল করেনি। আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা বুঝতে পারছি না, এমন এক মিথ্যা অভিযোগের ভিত্তিতে কেন ইরানের ওপর হামলা চালানো হচ্ছে যে, ইরান নাকি পারমাণবিক অস্ত্র বানাতে চায়।’

তিনি বলেন, ‘আগের পারমাণবিক চুক্তি ভেঙেছে আমেরিকাই। আলোচনার টেবিলও তারা নিজেরাই উল্টে দিয়েছে সামরিক হামলা চালিয়ে। এখন আন্তর্জাতিক সম্প্রদায় যদি এটিকে থামাতে না পারে, তাহলে আন্তর্জাতিক আইন বলে কিছু আর থাকবে না।’

শেষে আরাগচি বলেন, ‘ইরানি জনগণ সরকারকে ঘিরে ঐক্যবদ্ধ। আমরা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াব।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250