মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ধর্মেন্দ্রর স্মরণসভায় গিয়ে বিতর্কের মুখে করণ জোহর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় গিয়ে বিতর্কে জড়িয়েছেন প্রযোজক-নির্মাতা করণ জোহর। বলিউডের সব নামিদামি তারকাদের সঙ্গে বর্ষীয়ান এই অভিনেতাকে শ্রদ্ধা জানাতে স্মরণসভায় হাজির হয়েছিলেন করণ। সেখানে গিয়েই বিতর্কে জড়ালেন পরিচালক। তাকে ঘিরে হচ্ছে তুমুল কটাক্ষ।

বর্ষীয়ান অভিনেতার স্মরণসভায় যখন গাড়িতে চড়ে আসছিলেন, তখন হাসতে দেখা গেছে করণ জোহরকে। মোবাইলে কথা বলছিলেন আর হাসছিলেন। যা দেখে নেটিজেনরা তাকে কটাক্ষ করতে ছাড়েননি। তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতেই শোরগোল।

এমনকি ক্ষুব্ধ প্রত্রিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। মন্তব্যে কেউ লিখেছেন, বিন্দুমাত্র তো দুঃখ নেই। তাকে ‘জোকার’ও বলছেন কেউ কেউ। নেটিজেনরা বলছেন, শোকসভায় নয়, যেন কোনো ককটেল পার্টিতে যাচ্ছেন করণ। বিচারবুদ্ধিহীন, কোন অনুষ্ঠানে কেমন আচরণ করা উচিত, তিনি জানেন না। আবার কেউ লিখেছেন, একেবারে নির্লজ্জ লোক একটা। 

যদিও এসব কথার কোনো প্রতিক্রিয়া জানাননি পরিচালক। যদিও বলিউড থেকে নেটপাড়া—তাকে ঘিরে সব রকমের চর্চার খোঁজ রাখেন এই প্রযোজক। কখনো কখনো ট্রলের উত্তরও দেন করণ।

২৪শে নভেম্বর মারা যান ধর্মেন্দ্র। এরপর মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে স্মরণসভার আয়োজন করেন সানি দেওল ও ববি দেওল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো প্রথম সারির তারকারা।

জে.এস/

করণ জোহর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250