রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো ভারত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক চিঠিতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এই শুভেচ্ছাবার্তা পাঠান দ্রৌপদী মুর্মু। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লেখা হয়, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনার মাধ‌্যমে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানা‌চ্ছি।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে উষ্ণ শুভেচ্ছা জানালো পা‌কিস্তান

গত এক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্কের গুণগত পরিবর্তন তুলে ধরে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কথা তুলে ধরা হয় চিঠিতে। 

দুই দেশের নেতৃত্ব দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করা হয় চিঠিতে।

এসকে/ এএম/ 

ভারত স্বাধীনতা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250