শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

জন্মদিনে ববিতাকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন ‘ববিতা সমগ্র’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৮শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে ‘ববিতা সমগ্র’ নামের বিশেষ অনুষ্ঠানের। ৩০ জুলাই ববিতার জন্মদিন। একই দিনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি। এই দুটি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান।

ববিতা সমগ্র অনুষ্ঠানে অভিনেত্রীর জন্ম থেকে অদ্যাবধি পুরো জীবনের ওপর আলোকপাত করার চেষ্টা হয়েছে। ববিতার জীবনের নানা জানা-অজানা ঘটনা, চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিজীবনের বিভিন্ন দিকসহ তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কথায় সাজানো হয়েছে অনুষ্ঠান। অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে দেশের চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের উপস্থিতি। অনুষ্ঠানের বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন, অভিনেতা-নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা, অভিনেতা আফজাল হোসেন ও শাকিব খান। তারা সবাই কথা বলেছেন ববিতাকে নিয়ে, স্মৃতিচারণা করেছেন, জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

বিশেষ এই আয়োজন নিয়ে ববিতা বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ববিতা সমগ্র দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এক্সক্লুসিভ এই আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। খুবই ভালো হয়েছে আয়োজন। অনুষ্ঠানটি দেখলে আমাকেই জানা হয়ে যাবে পুরোটা। আমার বিশ্বাস, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।’

ববিতা সমগ্র নিয়ে সঞ্চালক রুম্মান রশীদ খান বলেন, ‘ববিতার লাখো-কোটি ভক্তের জন্য অসামান্য এক দলিল হয়ে থাকবে ববিতা সমগ্র অনুষ্ঠান। কারণ, সেলিব্রিটি টক শোতে সাধারণত আলাপচারিতাই প্রাধান্য পায়। কিন্তু ববিতা সমগ্র অনুষ্ঠানে ছকে বাঁধা গল্পের বাইরে থাকবে অভিনেত্রীকে ঘিরে অভিনব অনেক আয়োজন। দর্শক এখানে শুধু সাক্ষাৎকারই নয়, ববিতার অনন্য জীবন, কর্ম ও স্মৃতির নানা অধ্যায় নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে আরও অনেক তারকার উপস্থিতি।’

ববিতা সমগ্র প্রচারিত হবে ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

অভিনেত্রী ববিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250