সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

‘ঝগড়া নেই, তবুও অজয় আমার সঙ্গে কথা বলেন না’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের ‘আর্টিক্যাল ফিফটিন’ খ্যাত পরিচালক অনুভব সিনহার ‘ক্যাশ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অজয় দেবগন। সময়টা ছিল ২০০৭ সাল। এটিই ছিল তাদের শেষ সিনেমা। এরপর আর তাদের দুজনের একসঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি। আর সেই সঙ্গে দীর্ঘ ১৮ বছর ধরে পরিচালকের সঙ্গে কোনো কথা হয় না অভিনেতার। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অনুভব সিনহা জানিয়েছেন, গত ১৮ বছর ধরে তারা একে অপরের সঙ্গে কথা বলেননি। ‘কোনও ঝগড়া নেই, তবুও অজয় আমার সঙ্গে কথা বলেন না। আমি যোগাযোগ করার জন্য তাকে দুই-তিনবার মেসেজ দিয়েছি কিন্তু কোনও উত্তর পাইনি।’

আরও পড়ুন: অরিজিতের স্কুটারে গ্রাম ঘুরে দেখলেন এড শিরান

তিনি আরও বলেন, ‘আমি নিজেকে বুঝিয়েছি যে হয়তো তিনি আমার মেসেজ দেখেননি। আমাদের ১৮ বছর থেকে কোনো কথা হয়নি।’ অনুভব অবশ্য অজয়কে তার প্রিয় মানুষদের একজন বলেই অভিহিত করেছেন। 

অনুভবের ভাষ্যমতে, একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবেও তিনি সবসময় অজয়কে পছন্দ করেন। কোনও বন্ধু বিপদে পড়েছে এই খবর পেলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন অজয়। 

এসি/কেবি


‘ঝগড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250