বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

চঞ্চল খুবই পাওয়ারফুল অভিনেতা : অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চঞ্চল চৌধুরী দেশের পাশাপাশি পশ্চিবঙ্গের দর্শকদেরও মন জয় করেছেন। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক-সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার চঞ্চলকে নিয়ে মন্তব্য করলেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক-পরিচালক অঞ্জন দত্ত।

অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন চঞ্চল। তার অভিনয়ের ভক্ত অঞ্জন নিজেও। আর এ কারণেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে চঞ্চলের ভূয়সী প্রশংসা করেছেন এই গায়ক।

অঞ্জন বলেন, চঞ্চল খুবই পাওয়ারফুল একজন অভিনেতা। আমি তার অভিনয়ের ভক্ত। এখন অবশ্য বাংলাদেশে অনেক ভালো এবং শক্তিশালী অভিনেতা আছে।

আরো পড়ুন: ববিকে জড়িয়ে হঠাৎ চুমু খেলেন এক নারী ভক্ত

তিনি আরও বলেন, ‘মনের মানুষ’ সিনেমায় চঞ্চলের অভিনয় দেখার পরে তার সঙ্গে যোগাযোগ করি আমি। তার সঙ্গে আমার সিনেমাতেও কাজ করার কথা ছিল। কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি।

শুধু অঞ্জন দত্ত নয়, পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমাতেও মূল চরিত্র মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। আর এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মনামী ঘোষকে।

এসি/ আই.কে.জে/


অঞ্জন দত্ত চঞ্চল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250