মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর *** শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র *** মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি *** বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট *** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

ওয়েস্ট ইন্ডিজের ৩, ভারতের ২: ওয়ানডেতে প্রথমবার ৫ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দুই দলের ব্যাটারদের আগ্রাসনে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একই ম্যাচে দেখা মিলল রেকর্ড পাঁচটি সেঞ্চুরির। ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল, শেই হোপ ও আমির জাঙ্গুর পর ভারতের রোহিত শর্মা ও শুবমান গিল পেলেন তিন অঙ্কের স্বাদ।

বুধবার গুয়াহাটিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে ক্যারিবিয়ানরা। পাহাড়সম লক্ষ্য হলেও জবাব দিতে নেমে জয়ের কক্ষপথেই রয়েছে ভারতীয়রা। এই প্রতিবেদন লেখার সময়, তাদের সংগ্রহ ৩৫ ওভারে ২ উইকেটে ৩৩৯ রান। জয়ের জন্য হাতে ৮ উইকেট নিয়ে তাদের দরকার ৯০ বলে আর ৬৭ রান।

রান তাড়ায় শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার রোহিত ও অধিনায়ক গিল। এরপর সময় যত গড়ায়, ততই উত্তাল হয়ে উঠতে থাকে তাদের ব্যাট।

৩৮ বলে ফিফটি ছুঁয়ে গিল সেঞ্চুরি স্পর্শ করেন স্রেফ ৬২ বলে। অন্যদিকে, ৩২ বলে হাফসেঞ্চুরিতে পা রাখা রোহিত তিন অঙ্কে পৌঁছান কেবল ৭২ বলে। তাদের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে আসে ১৬১ বলে ২৫৫ রান। ওয়ানডেতে ভারতের হয়ে এটি উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি। এই রেকর্ডটি দুই সাবেক তারকা শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির দখলে। তারা ২০০১ সালে কেনিয়ার বিপক্ষে ২৫৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন।

ওয়ানডেতে এটি রোহিতের ৩৫তম সেঞ্চুরি এবং সবশেষ তিন ম্যাচে দ্বিতীয়। আর এই সংস্করণে গিলের এটি একাদশ সেঞ্চুরি ও চলমান সিরিজে টানা দ্বিতীয়।

ব্যক্তিগত ৮৪ রানে একবার জীবন পাওয়া রোহিত এলবিডব্লিউ হয়ে জেইডেন সিলসের বলে থামেন ১০১ রানে। তার ৭৫ বলের আগ্রাসী ইনিংসে চার ১০টি ও ছক্কা ছয়টি। এই প্রতিবেদন লেখার সময়, ডাবল সেঞ্চুরির সুবাস নিয়ে গিল ক্রিজে আছেন ১০৮ বলে ১৮২ রানে।

রোহিত ও গিলের আগে এই ম্যাচে সেঞ্চুরি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল, হোপ ও জাঙ্গু। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৬৫ বলে সেঞ্চুরি ছুঁয়ে ক্যাম্পবেল করেন ১০১ রান। ৬৮ বল মোকাবিলায় তিনি মারেন নয়টি চার ও পাঁচটি ছক্কা। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২০তম সেঞ্চুরির স্বাদ নেন হোপ। আক্রমণাত্মক ইনিংসে ৯০ বলে তিন অঙ্কে পা রেখে তিনি সাজঘরে ফেরার আগে করেন ১০৪ রান। তার ৯৪ বলের ইনিংসে চার আটটি ও ছয় তিনটি। মারমুখী ব্যাটিংয়ে জাঙ্গু ১৩টি চার ও তিনটি ছক্কায় ৭৭ বলে করেন ১১৪ রান। তিনি সেঞ্চুরিতে পা রেখেছিলেন ৭০ বলে।

ওয়ানডেতে এতদিন এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল চারটি। তিনবার দেখা গিয়েছিল এই কীর্তি। প্রথমবার ঘটেছিল ১৯৯৮ সালে, লাহোরে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে। এরপর ২০১৩ সালে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এবং ২০২৩ সালে হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে চারটি করে সেঞ্চুরি হয়েছিল।

ওয়ানডে ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250