শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

শহিদ কাপুরের সিনেমার বিরুদ্ধে আইনি নোটিশ, আড়াই কোটি ক্ষতিপূরণ দাবি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ও শহিদ কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ও রোমিও’। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও এবার সেই উত্তেজনার মাঝেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মুম্বাইয়ের আশি ও নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার জীবনের সঙ্গে সিনেমাটির গল্পের মিল রয়েছে— এমন গুঞ্জনের প্রেক্ষিতে তার কন্যা সনোবর নির্মাতাদের বিরুদ্ধে আপত্তি তোলেন। 

অভিযোগ করা হয়েছে, সিনেমায় হুসেন উস্তরার চরিত্র যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে তার পরিবারের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে সনোবর ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটিরও বেশি। একই সঙ্গে তার অনুমতি ছাড়া সিনেমাটি যেন মুক্তি না পায়— সেই দাবিও জানানো হয়েছে আইনি নোটিশে।

প্রসঙ্গত, কয়েক বছর আগে হুসেন উস্তরার জীবন নিয়ে একটি চিত্রনাট্য তৈরি করেছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। তবে ‘ও রোমিও’ সেই চিত্রনাট্যের ওপর ভিত্তি করে নির্মিত কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। যদিও সিনেমার টিজারে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।

সিনেমাটিতে শহিদ কাপুরকে দেখা যাবে একজন ভাড়াটে খুনির ভূমিকায়, যে আফশা নামের এক নারীর প্রেমে পড়ে যায়। ওই চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। শাহিদের রূঢ় ও নৃশংস লুক ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। চরিত্রের প্রয়োজনে পুরো শরীরে অস্থায়ী উল্কি করিয়েছেন তিনি।

‘ও রোমিও’ সিনেমায় আরও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি ও নানা পটেকর। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ই ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে চলমান আইনি জটিলতা শেষ পর্যন্ত মুক্তিতে কোনো প্রভাব ফেলে কি না, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250