শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

দক্ষ কর্মীদের ভিসা দিচ্ছে জার্মানি, চালু করেছে ‘অপরচুনিটি কার্ড’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষ জনবলের সংকট কাটাতে কানাডার মতো জার্মানিও পয়েন্টের ভিত্তিতে দক্ষ কর্মীদের জার্মানিতে আসার সুযোগ দিচ্ছে। জার্মানি চলতি বছর দক্ষ চাকরিপ্রার্থীদের প্রায় দুই লাখ ভিসা দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। এজন্য “অপরচুনিটি কার্ড” চালু করেছে দেশটি। এই কার্ডের কারণে পেশাজীবী ও বিশ্ববিদ্যালয় পাস করা শিক্ষার্থীদের জার্মানিতে পড়ালেখা ও চাকরির সুযোগ বেড়েছে। বর্তমানে জার্মানিতে প্রায় ১৩ লাখ ৪০ হাজার পদ খালি আছে।

গত পাঁচ বছরে জার্মানিতে ১৬ লাখ চাকরি সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৮৯% চাকরি পেয়েছেন বিদেশিরা। রোববার (১৭ই নভেম্বর) জার্মান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসন আইন সহজ করার পর নন-ইইউ দেশের শিক্ষার্থীদের ভিসা ইস্যুর হার ২০%-এর বেশি বেড়েছে, শিক্ষানবিশ ভিসা দ্বিগুণ হয়েছে। এছাড়া বিদেশি পেশাদার সার্টিফিকেটের স্বীকৃতি ৫০% বেড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, “আমরা এমন দক্ষ কর্মী ও পেশাজীবীদের আকর্ষণ করতে কাজ করছি, যাদের বহু বছর ধরে আমাদের অর্থনীতির জন্য জরুরিভাবে প্রয়োজন ছিল। অপরচুনিটি কার্ডের মাধ্যমে অভিজ্ঞ ও সম্ভাব্য কর্মীরা এখন আরও দ্রুত ও সহজে উপযুক্ত চাকরি খুঁজে পাবেন।”

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক দাবি করেছেন, জার্মানির দক্ষ অভিবাসন আইন এখন ইউরোপের সবচেয়ে আধুনিক অভিবাসন আইন।

আরও পড়ুন: আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন আমারাসুরিয়া

অপরচুনিটি কার্ড কী?

যোগ্যতা, জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে একজন কর্মী অপরচুনিটি কার্ড পাবেন কি-না তা ঠিক করা হয়। এই লিংকে গিয়ে একজন ব্যক্তি এই কার্ড পাওয়ার যোগ্য কি-না, তা যাচাই করতে পারেন। যারা এই কার্ডের আবেদন করবেন তাদের জার্মানিতে থাকাকালীন সময়ে প্রতিমাসে অন্তত এক হাজার ইউরো খরচ করার সামর্থ্য আছে কি-না, তার প্রমাণ দিতে হবে।

এই কার্ডধারীরা প্রাথমিকভাবে সর্বোচ্চ এক বছরের জন্য জার্মানিতে কাজ খোঁজার অনুমতি পাবেন। এক বছর পর জার্মানিতে থাকা অবস্থায় কার্ডের মেয়াদ দুই বছর পর্যন্ত বাড়ানোর আবেদন করা যাবে। এই কার্ডে সপ্তাহে মোট ২০ ঘণ্টা এক বা একাধিক খণ্ডকালীন চাকরি করা যাবে। চাকরি খোঁজার অংশ হিসেবে কার্ডধারীরা প্রতি কোম্পানিতে সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য জব ট্রায়াল করতে পারেন।

এসি/কেবি

জার্মানি ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250