সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

‘পাঠান ২’ নিয়ে সুখবর দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন বছরে চমক নিয়ে হাজির হবেন সেই কথাই শোনা যাচ্ছিল বলিউডের অন্দরে। এবার তাই হলো। তিনি আবারো ফিরছেন পাঠানের নতুন রুপে।

দুর্দান্ত অ্যাকশন ঘরানার ছবি ‘টাইগার ভার্সেস পাঠান’-এ মুখোমুখি হওয়ার কথা সালমান আর শাহরুখের, যার শুটিং শুরু হওয়ার এই বছরেই। কিন্তু সেই সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হয়েছে বলে জানা যায় পিঙ্কভিলার বরাতে।

জানা যায়, ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাটির আগেই ‘পাঠান ২’ আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম। গত বছরের শেষ থেকেই ‘পাঠান ২’ চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। এমনকি আদিত্য চোপড়া ও শাহরুখ খান দুজনেই চাইছেন এ বছরের ডিসেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু করতে।

আরো পড়ুন: অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী

উল্লেখ্য, ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছর ২৫শে জানুয়ারি। অর্জন করেছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হওয়ার গৌরব। 

ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৫৪০ কোটি রুপি আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। বলিউড বাদশা শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকেই।

এসি/



শাহরুখ ‘পাঠান ২’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250