শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

১৮ বছর বয়সীদের জন্য জার্মানিতে চালু হচ্ছে স্বেচ্ছাসেবী সামরিক সেবা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউক্রেনে ফুল স্কেলে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকেই বেশ নড়েচড়ে বসেছে জার্মান প্রশাসন। সম্প্রতি, জার্মানির প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে দেশটির সংসদ বুন্ডেসটাগ ১৮ বছর বয়সীদের জন্য স্বেচ্ছাসেবী সামরিক সেবা উদ্যোগকে অনুমোদন দিয়েছে। 

এটি দেশটির সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে এবং চ্যান্সেলর ফ্রিডরিখ মের্‌ৎসের ‘ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ গড়ার পরিকল্পনার অংশ।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জার্মানির সব ১৮ বছর বয়সীদের কাছে একটি বাধ্যতামূলক প্রশ্নপত্র পাঠানো হবে, যাতে তারা সামরিক বাহিনীতে যোগ দিতে আগ্রহী কি না তা জানাতে হবে। পুরুষদের জন্য প্রশ্নপত্রটি বাধ্যতামূলক হলেও নারীদের জন্য এটি ঐচ্ছিক।

শুক্রবার (৫ই ডিসেম্বর), জার্মানির প্রায় ৯০টি শহরে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দিয়েছে। দেশটির বহু তরুণ নতুন আইনটির বিরোধিতা করছেন। 

আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন— আমরা আমাদের জীবনের ছয় মাস ব্যারাকে কাটাতে চাই না, যেখানে আমাদের মিলিটারি ড্রিল ও হত্যার প্রশিক্ষণ নিতে হবে। যুদ্ধ আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে, কোনো সম্ভাবনা তৈরি করে না।

ধারণা করা হচ্ছে, দেশটির হামবুর্গ শহরেই ১,৫০০ মানুষ বিক্ষোভে অংশ নেবে বলে । স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের অনুরোধ করেছেন যাতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন না করে।

বুন্ডেসটাগে ৩২৩–২৭২ ভোটে আইনটি পাস হয়। এতে জার্মানি ইউরোপের আরও বেশ কিছু দেশের মতো সামরিক সেবা পুনর্বিন্যাসে যোগ দিল। গত মাসে ফ্রান্স ঘোষণা করেছে, সেখানে ১৮ ও ১৯ বছর বয়সীদের জন্য ১০ মাসের স্বেচ্ছামূলক সামরিক প্রশিক্ষণ চালু হবে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ২০২৭ সাল থেকে সব ১৮ বছর বয়সী পুরুষকে চিকিৎসা পরীক্ষার আওতায় আনা হবে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত বোঝা যায় কারা সামরিক অভিযানে সক্ষম।

বর্তমানে জার্মান সেনাবাহিনী বুন্ডেসভেয়ার-এ প্রায় ১ লাখ ৮২ হাজার সৈন্য রয়েছে। আগামী এক বছরে ২০,০০০ নতুন সৈন্য যুক্ত করা এবং ২০৩০-এর দশকের শুরুতে সেনাবাহিনীর সদস্য সংখ্যা ২ লাখ ৬০ হাজারে–এ উন্নীত করা সরকারের লক্ষ্য। পাশাপাশি প্রায় ২ লাখ রিজার্ভ ফোর্স রাখা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যদিও পরিকল্পনাটি স্বেচ্ছাসেবী সেবার ওপর নির্ভরশীল, কিন্তু নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে বা যথেষ্ট স্বেচ্ছাসেবক না পাওয়া গেলে বাধ্যতামূলক সামরিক সেবা পুনর্বহালের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সিএনএন নিউজ।

 জে.এস/

জার্মানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250