বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ই-ক্যাব থেকে পদত্যাগ করলেন শমী কায়সার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। মঙ্গলবার (১৩ই আগস্ট) ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। একই সঙ্গে পদত্যাগপত্রটি তাৎক্ষণিকভাবে কার্যকরের অনুরোধ করেন তিনি।

একই দিন সন্ধ্যায় ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি আসিফ আহনাফ শমী কায়সারের পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আরও পড়ুন: বিয়ের দাওয়াত চাইলেন শবনম ফারিয়া!

শমী কায়সার তার পদত্যাগপত্রে লেখেন, বিগত তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালনকালে অন্যদের সঙ্গে নিয়ে ই-ক্যাবকে শক্তিশালী অ্যাসোসিয়েশনে পরিণত করার চেষ্টা করেছেন। সভাপতি হিসেবে কোনো আর্থিক লেনদেনে জড়িত ছিলেন না, শুধু নীতিগত পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জড়িত ছিলেন বলেও পদত্যাগপত্রে দাবি করেন শমী কায়সার। সভাপতির অবর্তমানে কার্যনির্বাহী পরিষদের একজন সদস্যকে পরবর্তীতে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আসিফ আহনাফ।

প্রসঙ্গত, গত ২৭শে জুলাই ই-ক্যাবের নির্বাহী পরিষদের নির্বাচনের দিন ধার্য ছিল। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে সেটি পিছিয়ে যায়।

এসি/ আই.কে.জে/

ই-ক্যাব শমী কায়সার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250