শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি গ্রহণ করেছে দিল্লি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিকপত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সোমবার (২৩শে ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমরা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি নোট পেয়েছি।

জয়সওয়াল বলেন, এ মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিচারের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চায়—জানিয়ে ভারত সরকারের কাছে একটি নোট ভারবাল (কূটনৈতিক বার্তা) পাঠানো হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, 'বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে।'

আই.কে.জে/   


শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250