শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বিচ্ছেদের গুজব, ছবি পোস্ট করে জবাব দিলেন পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২২ সালে বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। স্বামী আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে রবিন ও পূর্ণিমার বিচ্ছেদ হয়ে গেছে। এই গুজবের জবাবটা ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী দিলেন একটু অন্যভাবে। 

বুধবার (২২শে অক্টোবর) বিকেলে পূর্ণিমা নিজের ফেসবুক হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামী আশফাকুর রহমান রবিনের হাত ধরে বসে আছেন। মূলত এই ছবি স্পষ্ট করে যে, যে খবর ছড়িয়ে তা একেবারে মিথ্যা, দুজনে একসঙ্গেই রয়েছেন।

এর আগে পূর্ণিমা একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলার চেষ্টা করেছিলেন কিছু মানুষের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। তিনি বলেছিলেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।

প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। ওই পোস্টে তিনি আরো বলেন, এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।

কাজের সূত্র ধরেই তার রবিনের সঙ্গে পূর্ণিমার পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া—এরপর বিয়ে। আশফাকুর রহমানের সঙ্গে পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে।

২০০৭ সালের ৪ঠা নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।

জে.এস/

পূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250