শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

টি-টোয়েন্টি সিরিজের আগে গিলকে নিয়ে সুখবর পেল ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিজের শুরুতেই চোট পান শুবমান গিল। এরপর থেকেই মাঠের বাইরে আছেন এই ব্যাটার। ৩ সপ্তাহের মাথায় তাকে নিয়ে সুখবর পেল টিম ইন্ডিয়া।

ভারত ও দক্ষিণ আফ্রিকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৯ই ডিসেম্বর। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে ফেরার জন্য প্রস্তুত গিল। মাঠে ফেরা নিয়ে তাকে সবুজ সংকেত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার ফর এক্সেলেন্স (সিওই)। অর্থাৎ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার সম্ভাবনা আছে গিলের।

২ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে তৃতীয় দিনেই স্বাগতিকেদের ৩০ রানে হারায় অতিথিরা। সে ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং করার সময় ঘাড়ে অস্বস্তি বোধ করেন গিল। ব্যথা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। মাঠ ছেড়েই রেহাই পাননি গিল। অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পান গিল।

হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পরই রিহ্যাব শুরু করেন গিল। মাঠে ফেরার জন্য পুরোপুরি অনুশীলন শুরু করেন ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। এবার অপেক্ষা ফুরাচ্ছে গিলের। গিলের সবশেষ অবস্থা সম্পর্কে সেন্টার ফর এক্সেলেন্স জানিয়েছে, ‘গিল সফলভাবে রিহ্যাবের সব ধাপ সম্পন্ন করেছে। সব সংস্করণে ফেরার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে।’

শুবমান গিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250