শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা এবার বাংলাদেশে আসছেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত মাসে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। এবার আসছেন পাকিস্তানের অভিনেতা আহাদ রাজা মীর। বাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেতা।

ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে আহাদ রাজা লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’ সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা জুড়ে দেন তিনি। তবে, কবে ঢাকায় আসছেন, কেন আসছেন কিংবা কারা নিয়ে আসছেন, তা এখনো খোলাসা করেননি অভিনেতা।

‘মিম সে মোহাব্বত’ নামের উর্দু ধারাবাহিকে তালহা আহমেদ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন আহাদ রাজা। এ ছাড়া ‘ইয়াকিন কা সফর’, ‘রেসিডেন্ট ইভিল’সহ আরও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকে।

এদিকে আগামী মাসে ঢাকায় গান শোনাতে আসছেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের সংগীতশিল্পী আলী আজমত। আগামী ১৪ই নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে গাইবেন তিনি।

এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন আলী আজমত। তবে এবারই প্রথম আসছেন এককভাবে। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিলেন আলী আজমত।

জে.এস/

আহাদ রাজা মীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250