বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরিচয় মিললো ভাইরাল কনসার্টের গায়কের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক মাধ্যমে চোখ রাখলেই ঘুরে ফিরে আসছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অপেক্ষমান এক মাঠ শ্রোতাদের মাঝে নেচে নেচে এসে গান শোনাতে থাকেন এক গায়ক। তবে ওই ভিডিও দেখে সে গায়ককে চেনার উপায় নেই। 

এবার জানা গেল ওই গায়কের আসল পরিচয়। এটি আমেরিকার জনপ্রিয় র‍্যাপার লিল ইয়ার্টির এক কনসার্টের দৃশ্য। ২০২১ সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপহপ ফেস্ট ‘দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল’–এ গেয়েছিলেন তিনি; সেই মঞ্চে ওঠার সময় ভিডিওটি করা হয়েছিল।

আরো পড়ুন: উত্ত্যক্তের শিকার হওয়ায় দর্শককে বেধড়ক মারলেন লারা দত্ত!

২০২২ সালের ২০শে জুন ইউটিউবে প্রকাশিত হয়ে লিল ইয়ার্টির ভিডিওটি। মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ‘ভিউ’ হু হু করে বাড়ছে। ভিডিওটি এখন পর্যন্ত ৫২ লাখের বেশিবার দেখা হয়েছে। এত দিন পর হঠাৎ করে কোন প্রেক্ষাপটে ভিডিওটি ‘ভাইরাল’ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে লিল ইয়ার্টি একাধারে একজন গীতিকার ও গায়ক। ২৬ বছর বয়সী গায়ক আলোচনায় আসেন ‘ওয়ান নাইট’গানটির মাধ্যমে। গানটি প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। 

এসি/


ভাইরাল কনসার্টের গায়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250