রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিলো স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্পেন প্রতিবছর তিন লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে। ১৯শে নভেম্বর বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্পেনের অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সেইজ বলেন, আগামী তিন বছরে প্রায় তিন লাখ করে অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়া হবে। বয়স্ক জনসংখ্যা বেড়ে যাওয়ায় শ্রমশক্তির প্রসার করতে এ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতালি ও জার্মানির মতো ইউরোপের অন্য দেশগুলো যখন সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করছে তখন স্পেন ব্যাপকভাবে অভিবাসীদের গ্রহণ করছে। এমনকি যুক্তরাষ্ট্রের নতুন সরকারও অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বোম্ব, আঘাত হানতে পারে যেখানে

এলমা সেইজ বলেন, আমাদের সামনে দুটি পথ খোলা রয়েছে। তা হলো স্পেনকে একটি উন্মুক্ত, সমৃদ্ধ দেশ বা একটি বদ্ধ ও দরিদ্র দেশে পরিণত করা। আমরা আগেরটিকে বেছে নিয়েছি। দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখার জন্য বছরে প্রায় আড়াই থেকে তিন লাখ বিদেশি কর্মী প্রয়োজন।

ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ স্পেন। দেশটিতে লাতিন আমেরিকা থেকে দক্ষ অভিবাসীদের অনুপ্রবেশ বেশ বেড়েছে। এসব অভিবাসী প্রযুক্তি ও হসপিটালিটি খাতে কাজ করে যাচ্ছে। দেশটির জিডিপি গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় কোয়ার্টারে তিন দশমিক চার শতাংশ বেড়েছে।

অভিবাসননীতিতেও সংস্কার আনতে যাচ্ছে স্পেন। দেশটি চাকরিপ্রত্যাশীদের ভিসার মেয়াদ তিন থেকে ১২ মাস বাড়াতে চলেছে। এ ছাড়া শিক্ষার্থীদের সপ্তাহে ৩০ ঘণ্টা কাজের সুযোগ দিতে যাচ্ছে।

এসি/ আই.কে.জে/

স্পেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250