রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট জয়ের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

একজন আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নে করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন। 

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি জয় তার বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না।’

আরো পড়ুন : মহানবী (সা.)-কে অবমাননার দায়ে পপ তারকার মৃত্যুদণ্ড

শেয়ার করা ছবিতে দেখা যায়, জয় তার দুই ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছে, পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে  বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন।

শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মত মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?’

কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও আমীন।’ আরেকজনের ভাষ্য, ‘আমার বাবা মারা যাওয়ার ১৫ বছর হয়ে গেছে। এক মাস আগে মাও মারা গেছে। আজ আমি একা। বড় অসহায়।’

এস/ আই.কে.জে


শাহরিয়ার নাজিম জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250