মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা কন্যা সন্তানের মা হয়েছেন। বিষয়টি ফেসবুকে জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।

মঙ্গলবার (১৯শে মার্চ) কবির বকুল লিজার একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, কন্যা সন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। ১৮ই মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছেন তিনি।

ওআ/ আই. কে. জে/


সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250