শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরাকান আর্মি থেকে দুই কিশোরকে ফিরিয়ে আনলো বিজিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিকট থেকে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (২৫শে অক্টোবর) বিকেলে বান্দরবানের ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবি কাছে দুই বাংলাদেশি কিশোরকে আরাকান আর্মি হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন- টেকনাফ হ্নীলা ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)।

শুক্রবার (২৫শে অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি আটক দুই কিশোরকে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

আরও পড়ুন: অবৈধভাবে মজুদ করা চার হাজার বস্তা সার জব্দ

অধিনায়ক মাশরুকী বলেন, গত ১৩ই আগস্ট টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১২ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে নাফ নদীতে মাছ ধরার উদ্দেশ্যে যায় ওই দুই কিশোর। এতে আরাকান আর্মি তাদেরকে আটক করে নিয়ে যায়। আটক দুই কিশোরের পরিবারের তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদেরকে শুক্রবার (২৫শে অক্টোবর) বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়।

মাশরুকী আরও বলেন, পরবর্তীতে বিজিবি ওই দুই বাংলাদেশি কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করে।

এসি/কেবি

আরাকান আর্মি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250