শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

মাত্র ১৭ দিনে ১ বিলিয়ন ডলার আয় করা এই সিনেমায় কী আছে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করল অ্যানিমেশন ছবি ‘জুটোপিয়া টু’। মুক্তির মাত্র সতেরো দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন মার্কিন ডলারের ঘর অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে সর্বকালের দ্রুততম পারিবারিক শ্রেণির ছবি হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেলল ডিজনির এই অ্যানিমেশন সিক্যুয়াল।

ডিজনির প্রযোজনায় নির্মিত ছবিটি এখন পর্যন্ত নিজ দেশের বাজার থেকে আয় করেছে প্রায় ২৩২ কোটি মার্কিন ডলার।

সেই সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে প্রায় ৭৫৩ কোটি মার্কিন ডলার। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৮৬ কোটি মার্কিন ডলার। দ্রুতই ১ বিলিয়ন ডলারের সীমা পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরে এটি তৃতীয় ছবি হিসেবে ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করল।

এর আগে ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং চীনের অ্যানিমেশন ব্লকবাস্টার ‘নে ঝা টু’ এই কীর্তি গড়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, এখন পর্যন্ত মাত্র তেরোটি অ্যানিমেশন ছবি ১ বিলিয়ন ডলারের বেশি আয় করতে পেরেছে। তার মধ্যে ১০টিই ডিজনির প্রযোজনা।

ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রধান সৃজনশীল কর্মকর্তা জ্যারেড বুশ বলেন, এই ছবিতে আমাদের প্রতিটি সদস্য তাদের হৃদয় ও সৃজনশীলতা উজাড় করে দিয়েছে।

এই সাফল্য আমাদের কাছে শুধু অর্থনৈতিক অর্জন নয়, বরং সারা বিশ্বের দর্শক একসঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবি দেখছে এই অভিজ্ঞতারই স্বীকৃতি। এটাই ‘জুটোপিয়া’র স্বপ্ন।

প্রথম ‘জুটোপিয়া’ ছবিটি মুক্তির নয় বছর পর দ্বিতীয় কিস্তি মুক্তি পায় থ্যাংক্স গিভিং উৎসবকে সামনে রেখে। মুক্তির প্রথম পাঁচ দিনের ছুটিতে উত্তর আমেরিকায় ছবিটি আয় করে প্রায় ১৫৮ কোটি ডলার এবং বিশ্বজুড়ে আয় দাঁড়ায় প্রায় ৫৫৯ কোটি ডলার। এটি পারিবারিক অ্যানিমেশন ছবির ইতিহাসে অন্যতম সেরা সূচনা।

চীনের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে ‘জুটোপিয়া টু’। সেখানে ছবিটির আয় এখন পর্যন্ত প্রায় ৪৩০ কোটি মার্কিন ডলার। দেশটিতে এটি বিদেশি ছবির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে জায়গা করে নিয়েছে।

জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এই ছবিতে প্রাণীদের শহরে আবারও দেখা যায় খরগোশ পুলিশ কর্মকর্তা ও ধূর্ত শিয়াল জুটিকে। নতুন এক রহস্যময় সরীসৃপ চরিত্রকে ঘিরে এগোয় গল্প। সমালোচকদের প্রশংসা, দর্শকের মুখে মুখে প্রশংসা আর পারিবারিক দর্শকের দীর্ঘদিনের অপেক্ষাদ; সব মিলিয়েই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে ‘জুটোপিয়া টু’।

জে.এস/

অ্যানিমেশন ছবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250