বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪ দেশে শুরু হলো ‘তুফান’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে এমনটি ধারণা করা হয়েছিল আগেই। অবশেষে তা দিনে দিনে সত্যতায় রূপ নিচ্ছে; সিনেমাটি গড়ছে একের পর এক রেকর্ড। মুক্তি পাওয়ার ১০ দিন পরও স্ক্রিনে বেড়েই চলেছে রায়হান রাফী নির্মিত এই সিনেমাটি।

রায়হান রাফী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।

এদিকে ভিনদেশেও ‘তুফান’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের মাটিতে ছবিটি সাফল্য দেখার পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও রেকর্ড গড়ার প্রস্ততি নিচ্ছে ছবিটি। রায়হান রাফী নির্মিত ‘তুফান’ ইতোমধ্যে অস্ট্রেলিয়াতে বেশ সাড়া ফেলেছে। জানা যায়, দেশটিতে মুক্তির ১০ দিন আগেই ২ হাজারেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। এছাড়াও ‘তুফান’দেখতে অস্ট্রেলিয়া ছাড়াও আরও ১৩ টি দেশের দর্শকেরা অপেক্ষা করছেন।

আরো পড়ুন: ‘তুফান-২’ কবে আসছে, জানালেন পরিচালক রায়হান রাফী

বৃহস্পতিবার (২৭শে জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে ছবিটির পরিচালক রায়হান রাফী জানান, ২৮শে জুন থেকে চার মহাদেশের ১৪ টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘তুফান’। দেশগুলো হলো- আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন। এসব দেশের বিশ্ববিখ্যাত ১০০ এর বেশি থিয়েটারে চলবে ছবিটি।

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প। 

এইচআ/ 


তুফান’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250