মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

আইফোন তৈরির সক্ষমতা বাড়াচ্ছে টাটা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। সেখানেও অ্যাপল পণ্যের বেশ চাহিদা রয়েছে। ফলে দেশটিতে ক্রমেই উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে আমেরিকার আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। 

তাইওয়ানের চুক্তিভিত্তিক সংস্থা পেগাট্রনের ভারতে থাকা একমাত্র আইফোন তৈরির কারখানার ৬০ শতাংশ অংশীদারিত্ব কিনে নিচ্ছে টাটা ইলেকট্রনিক্স। দুই সংস্থার সমন্বয়ে উৎপাদনের পাশাপাশি চাহিদাও বাড়বে বলে আশাবাদী কোম্পানিটি। 

জানা গেছে, পেগাট্রন ভারতে থাকা তাদের একমাত্র আইফোন কারখানাটির অংশীদারিত্ব বিক্রির চিন্তা করছে। সেই সময়ই উঠে এসেছিল টাটা ইলেকট্রনিক্সের নাম। আগামী শুক্রবার তামিলনাড়ুতে ঘরোয়াভাবে পেগাট্রন ও টাটার চুক্তির কথা রয়েছে।

আরো পড়ুন : জানা গেলো চাঁদে ঘটে যাওয়া ২৮৩ কোটি বছর আগের রহস্যময় ঘটনা

মূলত সংস্থাটির ৬০ শতাংশ অংশীদারিত্ব যেতে চলেছে টাটার হাতে। পরবর্তীতে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার অনুমোদনের জন্য আবেদন করবে দুই সংস্থা। পেগাট্রনের এই কারখানা হাতে পেলে এটি ভারতে টাটা গ্রুপের তৃতীয় আইফোন তৈরির কারখানা হবে। যার ফলে স্বাভাবিকভাবেই ভারতে আইফোন উৎপাদন বাড়বে। বাড়বে বিশ্বে ভারত থেকে আইফোন সরবরাহের পরিমাণও। আগে যা ছিল ১২ থেকে ১৪ শতাংশ, তা বেড়ে হয়েছে ২০-২৫ শতাংশ। 

উল্লেখ্য, রপ্তানির পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বাজারেও ভালো করছে অ্যাপল। ২০২২-২৩ অর্থবছরে ৭০ লাখের কিছু কমসংখ্যক আইফোন বিক্রি হয়েছে ভারতে। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে রেকর্ড ৯০ লাখ থেকে ১ কোটি আইফোন বিক্রির লক্ষ্য রয়েছে কোম্পানিটির। 

এস/কেবি



আইফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250