মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

পৌরাণিক কাহিনীর নতুন সিনেমায় দীপিকা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কর্মঘণ্টা, পারিশ্রমিক, সিনেমার লভ্যাংশ ভাগসহ নানা বিষয়ে বেশ অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন দীপিকা পাডুকোন। এবার শুরু হয়েছে তাকে নিয়ে নতুন আলোচনা। নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন দীপিকা? সূত্র: টাইমস অব ইন্ডিয়া। 

বলিউডে জোর আলোচনা চলছে ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনকে একসঙ্গে দেখা যেতে পারে একটি মহাকাব্যিক সিনেমায়। পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক সিনেমা ‘মহাবতার’-এর প্রধান নারী চরিত্রে দীপিকাকে নেয়া হতে পারে, এমন গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে ভারতীয় চলচ্চিত্রপাড়া। যদি এটি বাস্তবে রূপ নেয়, তবে পর্দায় এই প্রথম জুটি বেঁধে হাজির হবেন দুই তারকা।

২০২৪ সালের নভেম্বরে এ বিশাল বাজেটের সিনেমার ঘোষণা দেয়া হয়। তখন থেকেই সিনেমাটি আলোচনায় আসে। সিনেমায় ভিকি কৌশলকে দেখা যাবে চিরঞ্জীবী যোদ্ধা পরশুরামের চরিত্রে। প্রাথমিক পরিকল্পনায় মহাবতার মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৬ সালের ক্রিসমাসে, তবে প্রাক-প্রডাকশনের কাজের কারণে মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।

দীপিকাকে ম্যাডক ফিল্মসের অফিসের বাইরে দেখা যাওয়ার পরই গুঞ্জন আরো জোরদার হয়। প্রথমে ধারণা করা হচ্ছিল, তিনি হয়তো ম্যাডকের হরর–কমেডি ইউনিভার্সে যুক্ত হতে পারেন। তবে সাম্প্রতিক সব ইঙ্গিত এখন মহাবতারের দিকেই যাচ্ছে।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পরশুরামের চরিত্রের বিপরীতে এমন একজন অভিনেত্রীকে নেয়ার পরিকল্পনা চলছে, যিনি চরিত্রে শক্তি, আবেগ ও গভীরতা ফুটিয়ে তুলতে পারবেন। নির্মাতাদের মতে, এ জায়গায় দীপিকা পুরোপুরি মানানসই। যদিও সিনেমাটি মূলত পরশুরামের গল্পকে কেন্দ্র করে তৈরি, তবে নারী চরিত্রটির গ্রাফও শক্তিশালী এবং গল্পে তার গুরুত্ব সমান থাকবে।

পরিচালক অমর কৌশিক শুরু থেকেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এ চরিত্রে এমন কাউকে নেয়া হবে যিনি নায়কের সমান গুরুত্ব বহন করতে পারেন। সেই বিবেচনায় দীপিকা পাডুকোনই তাদের প্রথম সারির পছন্দ।

বর্তমানে দীপিকার সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। স্টুডিওর বিবেচনায় থাকা শীর্ষ নামগুলোর মধ্যে তিনি অন্যতম বলে জানা গেছে। তবে সিনেমার কাস্টিং সংক্রান্ত তথ্য এখনো গোপন রাখা হয়েছে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সবকিছু ঠিকঠাক থাকলে ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনের এ জুটি বলিউডে বড় আলোচনার জন্ম দেবে নিশ্চিতভাবেই।

জে.এস/

দীপিকা পাডুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250