বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’

মুক্তি পাচ্ছে জুবিন গার্গ অভিনীত শেষ ছবি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসামের কিংবদন্তি গায়ক ও অভিনেতা জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর তার শেষ ছবি ‘রই রই বিনালে’ মুক্তির অপেক্ষায় রয়েছে গোটা আসাম। জানা গেছে, আগামী ৩১শে অক্টোবর রাজ্যজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই আসামের ৯০টি প্রেক্ষাগৃহে প্রথম দিনের সব টিকিট প্রি-বুকড হয়েছে বলে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন আসামের জনপ্রিয় নির্মাতা রাজেশ ভূঁইয়া। সূত্র : এনডিটিভি। 

তিনি বলেছেন, ‘জুবিনদা এই ছবিটি নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। তিন বছর ধরে আমরা একসঙ্গে কাজ করেছি। গল্প ও সংগীত দুটোই তার নিজের তৈরি। ছবির বেশির ভাগ কাজ শেষ ছিল, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি ছিল।,

পরিচালক আরো বলেন, ‘জুবিনদা চেয়েছিলেন ছবিটি ৩১শে অক্টোবর মুক্তি পাক। তাই তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেদিনই ছবিটি মুক্তি দিচ্ছি। তার মূল কণ্ঠস্বরই ব্যবহার করা হবে, কারণ রেকর্ডিং প্রায় ৮০-৯০ শতাংশ স্পষ্ট।’

প্রয়াত শিল্পীর স্ত্রী গারিমা শৈকিয়া গার্গ বলেন, ‘এটি জুবিনের স্বপ্নের ছবি ছিল। এতে এক অন্ধ শিল্পীর চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন। দুর্ভাগ্যবশত ডাবিং শেষ করতে পারেননি, তাই ওখানে একটা শূন্যতা থেকে যাবে। কিন্তু ছবির সংগীত ও বাকিটা সব সম্পূর্ণ।’

জুবিন গার্গের মৃত্যুর পর তার পরিবার, স্ত্রী গারিমা ও বোন পালমে বোরঠাকুরসহ টিমের সদস্যরা ছবির শেষ কয়েকটি দৃশ্য সম্পন্ন করেন। গারিমা বলেন, ‘এই ছবিটি শেষ করা আমাদের দায়িত্ব এবং তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।ওর ইচ্ছামতোই আমরা মুক্তির তারিখ রাখছি।’

এদিকে দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গোগোই রাজ্য সরকারকে অনুরোধ করেছেন ছবিটিকে ট্যাক্স-ফ্রি করার জন্য। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘জুবিন গার্গের এই শেষ চলচ্চিত্র তার জীবনের শিল্পযাত্রার প্রতীক। তার আকস্মিক মৃত্যু আসামের সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি করেছে।’ জানা গেছে, আসামের পাশাপাশি ভারতের ৪৬টি শহরে মুক্তি পাবে ‘রই রই বিনালে’। 

উল্লেখ্য, ১৯ শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন গার্গ। তার সহকর্মী শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের বিচারিক হেফাজত আরও ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে। প্রয়াত শিল্পীর মৃত্যু নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

জে.এস/

জুবিন গার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250