মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) রাতে তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি এক কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।

নিলয় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবরটি ভাগ করে নেন।

ফেসবুকের ভেরিফায়েড পেজে নবজাতককে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সুখবর প্রকাশের পরই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তার পোস্টের কমেন্ট বক্স। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা নতুন বাবা–মাকে অভিনন্দনে সিক্ত করছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ই জুলাই নিলয় আলমগীর বিয়ে করেন তাসনুভা তাবাসসুম হৃদিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমেই তাদের পরিচয়, পরে পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়। 

জে.এস/

নিলয় আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250