রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা ঘর

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আরবি নতুন বর্ষ উপলক্ষে নতুন গিলাফে সজ্জিত করা হয়েছে পবিত্র কাবা ঘর। শনিবার (৬ই জুলাই) রাতে মক্কায় পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গিলাফ পরিবর্তন করা হয়।

সৌদি আরবে গতকাল সন্ধ্যার পর থেকে শুরু হয় ১ মহররম, নতুন চন্দ্রবর্ষ ১৪৪৬ হিজরি। এ উপলক্ষে কাবার গিলাফ পরিবর্তন করা হবে সেটা আগেই হারামাইনের পক্ষ থেকে জানানো হয়েছিল। রাতভর গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা চলে।

সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, মক্কার বাদশাহ আবদুল আজিজ কমপ্লেক্সে পবিত্র কাবাঘরের কালো গিলাফ প্রস্তুত করা হয়। সেখানকার বিশেষজ্ঞ প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে ১৫৯ দক্ষ কারিগর নতুন গিলাফ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করেন।

মূলত সোনার সুতা দিয়ে তৈরি গিলাফ বা কিসওয়ার ৫৩টি টুকরা রয়েছে। এরমধ্যে বেল্টের ১৬টি, বেল্টের নিচে সাতটি, কোণার টুকরো চারটি, ১৭টি লণ্ঠন, দরজার পর্দা পাঁচটি, রুকনে ইয়ামানির একটি ও হাজরে আসাওয়াদ বা কালো পাথরের একটি টুকরা রয়েছে।

পুরো গিলাফের পুরো কার্যক্রম সম্পন্ন করতে ৬০ থেকে ১২০ দিন সময় লাগে। ২১ ক্যারেটের ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রুপার সুতা দিয়ে সেই কাপড়ে লেখা হয় পবিত্র কোরআনের আয়াত ও আল্লাহর গুণবাচক নাম। সব মিলিয়ে ৮৫০ কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যয় হয় ২৫ মিলিয়ন সৌদি রিয়াল বা সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার।

ওআ/ আই.কে.জে/

পবিত্র কাবাঘর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250