বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অক্ষয়কে টুইঙ্কেল

‘তোমার দ্বিতীয় স্ত্রী আমার জামা পরে ঘুরবে, তা আমি মানতে পারব না’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী টুইঙ্কেল খান্নার দাম্পত্য জীবন প্রায় ২৪ বছরের। ২০০১ সালে তারা সাতপাকে বাঁধা পড়েন। এ দম্পতির দুই সন্তান— আরভ ও নিতারা। তাদের বড় ছেলে আরভ বর্তমানে লন্ডনে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন এবং মেয়ে নিতারা সবে কৈশোরে পা দিয়েছেন।

দীর্ঘ এ দুই যুগে তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বিশেষ করে অভিনেতা অক্ষয়ের একাধিক সম্পর্কের বিতর্ক অনেকবার সমালোচিত হয়েছে। 

একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিনেতা অক্ষয় কুমারের কিছু প্রেম শুরু হতে না হতেই শেষ হয়েছে। আবার কোনো প্রেম বাগদানের পরও ভেঙেছে। তবে শেষ পর্যন্ত অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন অক্ষয় কুমার। 

কিন্তু এত বছর একসঙ্গে থাকলেও স্বামীকে নাকি পুরোপুরি ভরসা করতে পারেন না অভিনেত্রী। তার ধারণা, অক্ষয় হয়তো আবার বিয়ে করতে পারেন। এই আশঙ্কায় তিনি একবার বলেছিলেন— আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেও। তোমার দ্বিতীয় স্ত্রী আমার ব্যাগ-জামা পরে ঘুরবে, তা আমি মানতে পারব না।

জে.এস/

অক্ষয় কুমার টুইঙ্কেল খান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250