রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: আইআরআইয়ের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী *** সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে প্রসিকিউশনে আবেদন পরিবারের *** আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট *** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান

আজ সব সরকারি অফিসের কার্যক্রম চলছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণার সময় সরকার ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়। দুই শনিবারের একটি আজ (১৭ই মে)। শনিবার সাধারণত ছুটি পালিত হলেও আজ দাপ্তরিক সব কার্যক্রম চলবে।

গত ৬ই মে উপদেষ্টা পরিষদের সভায় দুই শনিবার অফিস খোলা রেখে ঈদের সময় টানা ১০ দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই হিসাব অনুযায়ী, আগামী শনিবারও (২৪শে মে) খোলা থাকবে সব সরকারি অফিস।

এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ই জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ‌আর এবার ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৫ থেকে ১৪ই জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটিসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করল। ছুটির সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে ২০২৫) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

এ ছাড়া সরকারি অফিসের সঙ্গে মিলিয়ে আজ শনিবার (১৭ই মে) দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪শে মে (শনিবার) দিনটিতেও ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। দুই শনিবার খোলা রাখার এ সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে জানিয়েছে।


আরএইচ/

শেয়ারবাজার সরকারি ছুটি সরকারি অফিস শনিবার অফিস খোলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: আইআরআইয়ের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে প্রসিকিউশনে আবেদন পরিবারের

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250