শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

জামিন পেলেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

চেক প্রতারণার মামলায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ই মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ বুলবুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

এর আগে চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেন এবং একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আহমেদ এ জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ আদালতে হাজির হলেও চয়নিকা চৌধুরী উপস্থিত হননি। তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন এবং তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

এইচ.এস/

চয়নিকা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250