শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

যে কারণে তিন বছর নিজের গ্রামে যাননি নওয়াজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম আলোচিত অভিনেতা হিসেবে পরিচিত নওয়াজউদ্দিন সিদ্দিকি। ক্যারিয়ারের শুরুতে যিনি ‘সারফারোশ’ ও ‘মুন্না ভাই এমবিবিএস’-এর মতো সিনেমায় ব্যাকগ্রাউন্ড চরিত্রে অভিনয় করতেন, তিনিই এখন সময়ের প্রভাবশালী অভিনেতা। 

তবে এ অবস্থানে আসতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে নওয়াজকে। সম্প্রতি এই অভিনেতা এসেছিলেন রাজ শামানির পডকাস্টে। সেখানেই কথা বলেছেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

ক্যারিয়ারের এক কঠিন সময়ের কথা স্মরণ করে নওয়াজউদ্দিন বলেন, ‘একদিন বাবা আমাকে ডেকে বললেন, “তুমি এসব সিনেমায় কী করছ?” আমি জিজ্ঞাসা করলাম, তিনি কী বোঝাচ্ছেন। তিনি বললেন, “সবাই বলছে, তোমার ছেলে এই সিনেমায় মার খাচ্ছে। কেন এসব চরিত্র নাও?”

আমি বললাম, আমার আর কোনো সুযোগ নেই, আমি চেষ্টা করছি। তখন তিনি বললেন, “তাহলে মার খেয়ে এখানে এসো না।” শুনে আমি খুব কষ্ট পেলাম, তিন বছর আমার গ্রামে যাইনি।’

নওয়াজউদ্দিন ক্যারিয়ারের বাঁকবদলের মুহূর্ত হিসেবে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর কথা স্মরণ করলেন, যা তাকে পরিচিত মুখ বানিয়েছিল। তিনি এখানে এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমা মুক্তির পর বাবার সঙ্গে যোগাযোগ করে গ্রামে ফিরে যান। ‘আমি বাবার কাছে গিয়ে বললাম, আপনি কী মনে করেন? তিনি বললেন, “হ্যাঁ, এবার তুমি ভালো কাজ করেছ।”’

একই সাক্ষাৎকারে মায়ের কথাও বলেন নওয়াজউদ্দিন। সালমান খানের ‘কিক’-এ তাকে দেখার পর মায়ের প্রতিক্রিয়া স্মরণ করে বলেন, ‘ছবির একটি দৃশ্যে আমি টাকার ওপর বসে ছিলাম। মায়ের দেখার পর আমি জানতে চেয়েছিলাম, কেমন লাগল? তিনি বললেন, “ভালো সিনেমা, তোমার চরিত্রও ভালো লেগেছে।” আমি জিজ্ঞাসা করলাম, সবচেয়ে ভালো কোনটা লাগল। তিনি বললেন, “যখন তুমি হাজার হাজার নোটের ওপর বসে ছিলে, সেই দৃশ্য সত্যিই ভালো লেগেছে।”’

নওয়াজউদ্দিন সিদ্দিকিকে ২০২৫ সালে সর্বশেষ ‘থামা’ সিনেমায় দেখা গেছে, যেখানে তিনি ‘যক্ষসান’-এর চরিত্রে অভিনয় করেছেন। আদিত্য সারপোতদারের পরিচালিত সিনেমায় আরও দেখা গেছে আয়ুষ্মান খুরানা, রাশমিকা ও পারেশ রাওয়ালকে।

জে.এস/

নওয়াজউদ্দিন সিদ্দিকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250