শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পাকিস্তান থেকে আসা এই নায়িকার ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তার জন্ম পাকিস্তানে। ঘটনাচক্রে আসেন ভারতে। এরপর শুধুই সাফল্যের গল্প। প্রায় তিন দশক ধরে হিন্দি ও পাঞ্জাবি সিনেমায় রাজত্ব করেছেন। তিনি আর কেউ নন, নিশি কোহলি।

নিশি কোহলি ১৯৩৫ সালে পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি ভারতে আসেন। চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু হয় পার্শ্বচরিত্রে। কিন্তু ব্যাপক জনপ্রিয়তা প্রযোজক ও পরিচালকদের নিশিকে নিয়ে আলাদা চিন্তা করতে বাধ্য করে।

জনপ্রিয়তা আর অভিনয়–দক্ষতায় তিনি হয়ে ওঠেন হিন্দি ও পাঞ্জাবি সিনেমার বড় তারকা। ৩০ বছরের ক্যারিয়ারে তিনি ৬০টির বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তথ্যসূত্র: ইন্ডিয়াডটকম।

নিশি কোহলির চলচ্চিত্রজীবনের উল্লেখযোগ্য অংশ পাঞ্জাবি সিনেমায় হলেও হিন্দি চলচ্চিত্রে তার দারুণ সাফল্য এসেছে দারা সিংহের সঙ্গে জুটিতে। তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘হারকিউলিস’, ‘একথা আলিবাবা’, ‘ডুল্লা ভট্টি’ ও ‘বাদশাহ’-তে। হিন্দি সিনেমায় তার হিট চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘লুটেরা’, ‘ফাগুনি’, ‘ওয়াল্লা ক্যায়া বাত হ্যায়’ ইত্যাদি।

অভিনয়ের সঙ্গে নিশির ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। তিনি পরিচালক-প্রযোজক রাজকুমার কোহলিকে বিয়ে করেন। তাদের প্রথম দেখা হয় সিনেমার শুটিংয়ে। সেখান থেকেই প্রেম ও পরে পরিণতি।

বিয়ের পর নিশি কোহলি চলচ্চিত্রের জগৎ থেকে সরে আসেন। পরিবারেই সময় দেন। এ সময়ে তার কাছে অনেক প্রস্তাব এলেও সিনেমা থেকে সচেতনভাবেই দূরে থেকেছেন। স্বামী রাজকুমার কোহলির মৃত্যুর পর বর্তমানে তিনি ছেলে আরমান কোহলি ও গোগি কোহলির সঙ্গে থাকেন।

জে.এস/

নিশি কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250