শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

ঘাটে অতিরিক্ত টাকা আদায় করলেই ইজারা বাতিল : উপদেষ্টা সাখাওয়াত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সত্য হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাতিল করা হবে ইজারা।

রোববার (১৯শে জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, আমরা যতই সেতু তৈরি করি না কেন, নৌ পরিবহনের গুরুত্ব অনেক বেশি। একসময় আমরা নৌ পরিবহনের ওপর নির্ভর ছিলাম। তাই বর্তমানে যারা প্রাইভেট নৌ পরিবহন চলান, তাদের খেয়াল রাখতে হবে যাত্রীরা যাতে হয়রানি না হন।

আরও পড়ুন:জামিন চেয়ে হাইকোর্টে আবেদন চিন্ময় দাসের, শুনানি সোমবার

এসময় নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে যদি অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান প্রমুখ।

এসি/ আই.কে.জে/

উপদেষ্টা সাখাওয়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250