মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

সন্তানের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাইয়ে কন্যাসন্তানের মা হন কিয়ারা আদভানি। তার পর থেকে অনুরাগীদের প্রশ্ন ছিল, কন্যাসন্তানের নাম কী রাখলেন কিয়ারা-সিদ্ধার্থ তারকা দম্পতি? সেসময় অনুরাগীদের থেকে এসেছিল বেশ কয়েকটি নামের পরামর্শ। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম যোগ করে সন্তানের নাম হবে ‘সিয়ারা’।

অবশেষে সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

গতকাল শুক্রবার (২৮শে নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরত্তির পায়ের ছবি শেয়ার করেছেন কিয়ারা ও সিড। অভিনেত্রী জানিয়েছেন, তাদের কন্যার নাম রেখেছেন সারায়াহ মালহোত্রা। 

এরপর কিয়ারা লিখেন, ‘আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ—আমাদের রাজকন্যা।'

সারায়াহ নামের নেপথ্যে কোনো কারণ রয়েছে কি না, তা প্রকাশ্যে আনেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই। জানা গেছে, হিব্রু ভাষায় ‘সারাহ’ নামের অর্থ রাজকন্যা। সেখান থেকেই এই নাম এসেছে বলে অনুমান অনুরাগীদের। তাদের এই নাম বেশ পছন্দ হয়েছে।

তবে কন্যার মুখ এখরো প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।

উল্লেখ্য, ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার। ২০২৩ সালের ৭ই ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তারা। চলতি বছরের মে মাসে ‘মেট গালা’-য় স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি।কয়েক দিন পরেই মেলে সুখবর।

জে.এস/

কিয়ারা আদভানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250