সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

জনগণের ভোটেই জিতেছে আ.লীগ: রাশিয়ার রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি বলেছেন, বাংলাদেশের সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই জিতেছে আওয়ামী লীগ।

বুধবার (৩১শে জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেন, নির্বাচনসহ যে কোনো ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার নাক গলায় না রাশিয়া। দেশটির ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্য ভুল। আওয়ামী লীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে।

রুশ রাষ্ট্রদূত বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের বিষয়ে যেকোনো সময় চুক্তি হতে পারে।

আরও পড়ুন: রাজবন্দিদের স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সরকারকে আমেরিকার আহ্বান

তিনি আরও বলেন, বাংলাদেশে যেকোনো মার্কিন নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া। এর ফলে বাংলাদেশও ভোগান্তিতে পড়েছে বলে মন্তব্য করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

এসকে/ 


নির্বাচন রাশিয়া আওয়ামী লীগ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250