শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

১০ বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন অর্ণব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দশ বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার নতুন এই একক অ্যালবামের নাম ‘ভাল্লাগে না’। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যালবামটির কাভার ছবি প্রকাশ করে এমনটা নিজেই জানিয়েছেন গায়ক। সেই সঙ্গে জানিয়েছেন, এটি প্রকাশ পেতে যাচ্ছে ৩০ই (আগামীকাল বৃহস্পতিবার) অক্টোবর।

জানা গেছে, ‘ভাল্লাগে না’ অ্যালবামটি সাজানো হয়েছেন ৮টি আনকোরা গান দিয়ে। কয়েকজন কবির কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে বেশিরভাগ গান তৈরি করা হয়েছে। বাকি গানগুলো লিখেছেন শিল্পী অর্ণব ও তার বন্ধুরা। প্রতিটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।

অর্ণবের ভাষ্যে, ১০ বছরের বিরতি ভেঙে মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করছি–এটা শিল্পীর অন্যরকম ভালোলাগা। কবিতা নিয়ে গান করার যে ইচ্ছাটা অনেক দিন মনের মধ্যে লালন করেছি, এ আয়োজনের মাধ্যমে তা কিছুটা পূরণ হতে চলেছে। বন্ধু তৌফিকের লেখা গান, রাজীবের লেখা গানও থাকছে এতে। সব মিলিয়ে ‘ভাল্লাগে না’র গানগুলো অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।'

জানা গেছে, আদখানা মিউজিক থেকে ‘ভাল্লাগে না’ অ্যালবামটি প্রকাশ করা হবে। অর্ণবের সর্বশেষ একক অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশিত হয়েছিল ২০১৫ সালে। এর আগে প্রকাশিত তার অন্যান্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘রোদ বলেছে হবে’ (২০১০) ও ‘আধেক ঘুমে’ (২০১২)।  

এ ছাড়া অর্ণব এখন ব্যস্ত সময় পার করছেন ‘কোক স্টুডিও বাংলা’র মিউজিক কিউরেটর হিসেবে। তার নির্দেশনা ও তত্ত্বাবধানের ‘কোক স্টুডিও বাংলা’য় প্রকাশিত বিভিন্ন শিল্পীর ফিউশনধর্মী বেশ কিছু গান দেশজুড়ে আলোড়ন তুলেছে।

জে.এস/

শায়ান চৌধুরী অর্ণব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250