শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

কারিশমার সন্তানদের অভিযোগকে হাইকোর্ট বললেন ‘নাটক’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান বিবাদের মধ্যে নতুন অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টে হাজির হয়েছিলেন তাদের দুই সন্তান। এ সময় তারা তাদের দুই মাসের কলেজ ফি জমা দেওয়া হয়নি বলে আকুতি করে। জবাবে হাইকোর্টের বিচারপতির বেঞ্চ সেই দাবিকে ‘নাটক’ বলে আখ্যা দেন। 

সঞ্জয়ের সম্পত্তি সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছিল উচ্চ আদালতে। সেখানে কারিশমার ছেলে কিয়ান ও মেয়ে সামাইরার পক্ষ থেকে আইনজীবী হিসেবে ছিলেন মহেশ জেঠমালানি।

তিনি বিচারপতিদের বেঞ্চকে জানান, আমেরিকা পড়াশোনা করা কিয়ান-সামাইরার দুই মাসের কলেজ ফি জমা পড়েনি। সঞ্জয়ের মৃত্যুর পরে এর দায়িত্ব রয়েছে তার স্ত্রী প্রিয়া কাপুরের হাতে। এই উদাহরণ তুলে মহেশ দাবি করেন, এর থেকে পরিষ্কার যে, সঞ্জয়ের উইল মেনে যে বন্দোবস্ত হওয়ার কথা তা হচ্ছে না।

যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন প্রিয়ার আইনজীবী রাজীব নয়ার। তিনি আদালতে জানান, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এবং ইতোমধ্যেই ওই ফি জমা পড়ে গেছে। এরপরই জ্যোতি সিংয়ের বেঞ্চ জানিয়ে দেয়, ‘এই নিয়ে ৩০ সেকেন্ডও নষ্ট করতে রাজি নই। এই প্রশ্নটা আদালতে আসারই কথা নয়। এমন নাটুকে কথাবার্তা শুনতে রাজি নই।’

সঞ্জয় কাপুর চলতি বছরের ১২ই জুন মারা যান। মৃত্যুর সময় তিনি লন্ডনে ছিলেন এবং পোলো খেলার সময় তার মুখে মৌমাছি ঢুকে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ তার মৃত্যু হয়। আইনি জটিলতার কারণে তার মরদেহ দিল্লিতে ফিরতে দেরি হয়েছিল। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তার বিশাল সম্পত্তি নিয়ে আইনি জটিলতা শুরু হয়।

জে.এস/

কারিশমা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250