শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারিভাবে কর্মী নিচ্ছে জর্ডান, মিলবে চিকিৎসা ও বিমানভাড়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশ থেকে নারী পোশাককর্মী নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জনবল নেবে প্রতিষ্ঠানটি। থাকা-খাওয়া ও চিকিৎসা ফ্রি। এছাড়া যাওয়া-আসার বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেশিন অপারেটর পদে ক্ল্যাসিক ফ্যাশন কোম্পানিতে ৩০০ নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। জর্ডানসহ বিদেশ ফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে যারা গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণ সনদধারী, সেসব ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক মূল বেতন হবে ২১ হাজার ১২৫ টাকা।

চাকরির শর্ত : চাকরির চুক্তি তিন বছর ; তবে নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন। নিয়োগকর্তা থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ বহন করবে। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে। যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন। একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে। এছাড়া অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ : নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্টকার্ড ফি, জীবন বীমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ যাবতীয় সব খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।

সাক্ষাৎকারের সময় যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে : চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ।

সাক্ষাৎকারের স্থান ও তারিখ : আগ্রহী প্রার্থীকে আগামী ৬ই সেপ্টেম্বর সকাল ৮টায় সাক্ষাৎকার দেওয়ার জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকায় সশরীরে হাজির থাকতে হবে।

ওআ/কেবি

জর্ডান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250