শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৮ই জুলাই)  দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত চীন সফরের ওপর আলোকপাত করেন।

তিনি চীনের সাথে কম্প্রিহেনসিভ ইকনোমিক কোঅপারেশন ক্ষেত্রে বাংলাদেশের ফোকাল পয়েন্ট নির্ধারণ, বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০বছর পূর্তি উদযাপন, কম্প্রিহেনসিভ স্ট্র‍্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেওয়াসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রাষ্ট্রদূতের মাধ্যমে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ এবং চট্টগ্রামে আরেকটি রোড-টানেল তৈরিতে চীনকে আহবান জানান। 

আরও পড়ুন: ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয় উত্থাপন করলে চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত শিঘ্রই বাংলাদেশ সফর করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, কম্প্রিহেনসিভ ইকনোমিক কোঅপারেশনের আওতায় চীন শিঘ্রই দুই বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ছাড় করার লক্ষ্যে কাজ করছে। 

বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং চীন বিশ্বাস করে, এ দেশের জনগণ ও সরকার শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় পূর্ণভাবে সক্ষম।

এসি/কেবি

পররাষ্ট্রমন্ত্রী চীন রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250