শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক *** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন

সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আমেরিকা। 

স্থানীয় সময় বুধবার (১৯শে মার্চ) সংবাদ সম্মেলনে এ কথা জানান আমেরিকার পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

এ নিয়ে সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা যে কোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার নিন্দা জানাই।

তবে এ ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।

তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সবার জন্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে এবং আমরা এটাই দেখছি। আমরা এটাই আশা করি এবং এটাই অব্যাহত থাকবে।

সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট

ওআ/এইচ.এস

যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250