বৃহস্পতিবার, ১লা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতীয় পাসপোর্ট–নথি থাকার পরও বাংলাভাষী মুসলিমকে ‘বাংলাদেশে পাঠিয়েছে’ পশ্চিমবঙ্গ পুলিশ *** যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র *** ফেনীর পথে প্রধানমন্ত্রী *** বাংলাদেশি পাটপণ্যে শুল্ক আরও বাড়াল ভারত, আরও শুল্কের পরিকল্পনা *** গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৮ ফিলিস্তিনির মৃত্যু, নিহত ছাড়িয়েছে ৭৪০০০ *** ক্রিস্টেনসেন কেন দিল্লিতে, রুবিও কেন যুক্ত হলেন—নেপথ্যে কোন সমীকরণ *** হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান হল’ *** নিখোঁজ ফটোসাংবাদিক বাদল দাস কারাগারে *** ওয়েস্ট ইন্ডিজের ৩, ভারতের ২: ওয়ানডেতে প্রথমবার ৫ সেঞ্চুরি *** হকার উচ্ছেদ নয়, পুনর্বাসনের মাধ্যমে সমাধান করতে হবে: জামায়াত আমির

১২৬ জনের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান, খেলাধুলা, সংগীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি ও শিক্ষার্থী ১২৬ জনের হাতে এ পদক তুলে দেওয়া হয়।

‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪’ উপলক্ষে বৃহস্পতিবার (২৭শে জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’।

২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট ১৮ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল লক্ষ্য হচ্ছে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন, আত্ম-উন্নয়ন, আত্ম-নির্ভরশীলতা অর্জন এবং দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি উন্মোচন করা।

ওআ/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250