শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

অক্ষয়ের ছেলের প্রেমজীবন নিয়ে চিন্তায় টুইংকেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৫ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

অভিনয় নিয়ে নাকি ক্যারিয়ার গড়তেই চান না অক্ষয় কুমার ও টুইংকেল খান্নার ছেলে আরভ ভাটিয়া। ২০০২ সালের ১৫ই সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম তার। ২৩ বছর পার করে ফেলেছেন তিনি। মুম্বাইয়ে থাকেন না। ১৫ বছর বয়স থেকেই মা-বাবার থেকে দূরে, বিদেশে থাকেন। ছেলের প্রেমজীবন থেকে বন্ধুবান্ধব— সবকিছু নিয়েই বেশ চিন্তায় থাকেন টুইংকেল। খবর আনন্দবাজার অনলাইনের।

বলিপাড়ার সূত্র জানান, উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে চলে যান আরভ। সিঙ্গাপুরের একটি কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। সেখান থেকেই ফ্যাশন নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনে চলে যান। বাবার মতো শরীরচর্চার প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ আরভেরও। মাত্র চার বছর বয়স থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। 

দুই ধরনের বিশেষ ক্যারাটের প্রশিক্ষণ নেওয়ার পরে ‘ব্ল্যাক বেল্ট’ পেয়েছেন আরভ। জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় যোগ দিয়ে বিজয়ী হয়েছেন তিনি। শোনা যায়, অভিনয়ে আসতে চান না অক্ষয়-টুইংকেলের ছেলে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই ক্যারিয়ার গড়তে চান বলে বাবা-মাকে জানিয়েছেন আরভ।

টুইংকেল জানান, তার ছেলে বড্ড সাদাসিধে, সরল। ফলে ছেলেকে নিয়ে বেশ চিন্তায় থাকেন তারা। বিশেষ করে লোকে আরভের ভালোমানুষির অযাচিত সুবিধা নিতে পারে বলে ভয় পান তারকাদম্পতি। অভিনেত্রীর কথায়, ছোটবেলা থেকে আমার ছেলে খুব শান্ত স্বভাবের। নরম মনের ভদ্র মানুষ। সে কারণে, ওর প্রেমজীবন কিংবা বন্ধুবান্ধব নিয়ে চিন্তায় থাকি। সহজেই ওর ভালোমানুষির সুযোগ নিয়ে নেয় মানুষ। ছেলেকে যদিও সাবধানবাণী দিয়ে রেখেছেন। টুইংকেল বলেন, আমি ছেলেকে সব সময় বলি নিজের চারিদিকে একটা সীমানা দিয়ে রাখতে।

জে.এস/

অক্ষয় কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250