মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

শাকিবের সিনেমায় প্রথমবারের মতো তৌকীর আহমেদ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৯ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা 'সোলজার' এর শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দায় দেখা যাবে তাকে। 

খোঁজ নিয়ে জানা গেছে, 'সোলজার' সিনেমায় অন্যতম প্রধান নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তৌকীর। এর আগে এমন চরিত্রে তাকে দর্শক দেখেননি।

এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, 'সোলজার সিনেমায় অভিনয় করছি। আপাতত এটুকু বলতে পারি।' রাজধানীতে সিনেমাটির বর্তমানে শুটিং চলছে। 'সোলজার' পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তৌকীর আহমেদ। পরিচালনা করেছেন অনেক নাটকও। বেশকিছু চলচ্চিত্র পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে তার রচনা ও পরিচালনায় 'ধূসর প্রজাপতি' নামের একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচারিত হচ্ছে।

জে.এস/

শাকিব খান তৌকীর আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250