শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একাই লড়বে তৃণমূল কংগ্রেস : মমতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। ভারতীয় কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার বিষয়ে মতবিরোধের জেরে এমন ঘোষণা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

লোকসভা নির্বাচনে আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা। গত বৃহস্পতিবার ( পহেলা ফেব্রুয়ারি) নদীয়া জেলার কৃষ্ণনগরের পালপাড়ায় পদযাত্রায় অংশ নেন তিনি। পদযাত্রা শেষে শান্তিপুরে গিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী।

সভায় বিজেপি নেতৃত্বকে উদ্দেশ্য করে মমতা বলেন, সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিচ্ছেন। আমাকেও যদি জেলে পুরে দেন, জেল ফুটো করে বেরিয়ে আসবো। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর, আর আপনারা সাধু। কোটি কোটি রুপি খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে, আমাদের বকেয়া রুপি না দিয়ে চোরদের জমিদার। আজ ক্ষমতায়, তাই সঙ্গে এজেন্সি নিয়ে ঘুরছেন। কাল ক্ষমতায় থাকবেন না, সব বিদায় নেবে।

আরো পড়ুন: বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী আমেরিকা

এরপর ‘ইন্ডিয়া’ জোট নিয়ে বলতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, নির্বাচনের আগে আসবে। এসে বসন্তের কোকিলের মতো ডাকবে। আবার পলিয়ে যাবে। আপনারা কাকে চাইবেন? দিল্লি জয় আমরাই করবো। বাংলা আগামী দিনে পথ দেখাবে। বাংলায় আমরা একা লড়বো। কারণ, আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম-কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করতে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা-মাটি-মানুষ করি।

লোকসভা নির্বাচনের আগে সারাদেশে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকর করতে চায় বিজেপি, এমন অভিযোগ তুলে তিনি বলেন, সিএএ নিয়ে মিথ্যা কথা বলেছে। মতুয়ারা নাগরিক নন? আপনারা সবাই নাগরিক। আপনারা রেশন পান, ঠিকানা আছে, আপনার ছেলে-মেয়েরা পড়াশোনা করে। আবার কীসের জন্য নতুন করে তালিকা প্রয়োজন। আমি সোজাসুজি বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। আপনারা ওদের বিশ্বাস করবেন না।

সূত্র: আনন্দবাজার 

এইচআ/ আই.কে.জে/  



লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250