মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

গণধর্ষণের শিকার পেলিকোকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দিল ফ্রান্স

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

জিসেল পেলিকো। ছবি: বিবিসি

ফ্রান্সের সাহসী নারী জিসেল পেলিকোকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘নাইট অব দ্য লেজিয়ন অব অনার’-এ ভূষিত করা হয়েছে। ফ্রান্সের বাস্তিল দিবসের (১৪ই জুলাই) প্রাক্কালে প্রকাশিত সম্মানপ্রাপ্তদের তালিকায় ৫৮৯ জনের মধ্যে ৭২ বছর বয়সী পেলিকোর নাম বিশেষভাবে আলোচিত। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, গত বছর গণধর্ষণের মামলায় নিজের স্বামীর বিরুদ্ধে প্রকাশ্যে সাক্ষ্য দিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন পেলিকো। তিনি সাহসিকতার সঙ্গে নিজের পরিচয় গোপন না রেখে আদালতে বলেন, কীভাবে তার স্বামী তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে এক দশকের বেশি সময় ধরে ধর্ষণ করেছেন এবং প্রায় ৫০ জন অপরিচিত পুরুষকে এনে তার ওপর যৌন নিপীড়ন চালাতে উৎসাহিত করেছেন।

এই ভয়াবহ ও বহুচর্চিত মামলার রায় গত ডিসেম্বরে ঘোষণা করা হয়। আদালত তার স্বামী ডমিনিক পেলিকোকে ২০ বছরের সর্বোচ্চ কারাদণ্ড দেন। আদালতে নিজের দোষ স্বীকার করেছিলেন ডমিনিক।

জিসেল পেলিকো বিচারপ্রক্রিয়ার প্রায় প্রতিদিনই আদালতে উপস্থিত ছিলেন। তার সাহসিকতা গোটা ফ্রান্সে আলোড়ন তোলে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি চাই, সব ধর্ষণের শিকার নারীরা বলুক—ম্যাডাম পেলিকো পেরেছে, আমিও পারব।’ তিনি আরও বলেন, ‘আমি চাই, লজ্জা যেন ভিকটিমের কাঁধ থেকে অপরাধীর কাঁধে চলে যায়।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জিসেল পেলিকোর ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘তার মর্যাদা ও সাহসিকতা ফ্রান্স এবং পুরো বিশ্বকে নাড়া দিয়েছে, অনুপ্রাণিত করেছে।’

জানা গেছে, পেলিকোর জীবনের করুণ কিন্তু সংগ্রামী অধ্যায় নিয়ে একটি স্মৃতিকথা আগামী বছরের শুরুতে প্রকাশ হবে। এতে থাকবে তার কণ্ঠে বলা আত্মজীবনীর বিবরণ—একজন নারীর জেগে ওঠার গল্প।

জে.এস/

ফ্রান্স সম্মাননা জিসেল পেলিকো গণধর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250