বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (১৩ই নভেম্বর) মধ্যরাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। আমরা তাকে কিছুক্ষণের মধ্যে চকবাজার থানায় হস্তান্তর করব। 

তাকে কোন জায়গা থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়টি আমি জানি না। তবে বুধবার মধ্যরাতে সিনিয়র অফিসাররা তাকে থানায় এসে দিয়ে গেছেন।

ওআ/ আই.কে.জে/

আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250