শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৩ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

নয় মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সব বাধা পেরিয়ে ইকসান রনি পরিচালিত ‘অংশীদার’ নাটক দিয়ে চেনা জগতে ফিরলেন এই অভিনেত্রী।

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন তানিয়া বৃষ্টি। এরপর তার দুবার অস্ত্রোপচার হয়। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর দীর্ঘ বিশ্রামে ছিলেন তিনি। তবে অক্টোবরের শুরুতে ফেসবুক লাইভে এসে তানিয়া জানান, আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন এবং এই মাসে ক্যামেরার সামনে দাঁড়াতে চান। সেই পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে অংশীদার নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

দীর্ঘদিন পর নিজের চেনা জগতে ফিরে আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি বলেন, ‘মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা আমার একটা পরিবার, আমার জীবনের অংশ। পুরোটা সময় এই পরিবারকে মিস করেছি। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে আবার কাজে ফিরতে পেরেছি।’

শারীরিক অবস্থা ও দর্শকদের ভালোবাসার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন আগের চেয়ে ভালো আছি। আল্লাহ যেন পুরোপুরি সুস্থ করে দেন, সবার কাছে এই দোয়া চাই। যারা দীর্ঘ সময়ে আমার পাশে ছিলেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক দর্শক আমাকে সাহস জুগিয়েছেন। তারা চেয়েছেন আমি যেন আবার কাজে ফিরি। মূলত তাদের জন্য অভিনয়ে ফেরা।’

অংশীদার নাটক প্রসঙ্গে তানিয়া জানান, এটি আমাদের সমাজের বাস্তব চিত্র। বাবার মৃত্যুর পর দুই বোনকে ঘিরে শুরু হওয়া সম্পত্তি নিয়ে টানাপোড়েন, চাচা ও তার পরিবারের অন্যায় এবং এর বিরুদ্ধে বড় বোনের রুখে দাঁড়ানোর গল্পই তুলে ধরা হয়েছে এখানে। প্রতিবাদী বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

এতে তানিয়া ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, শিগগির কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।

তানিয়া বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250