বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

গায়ক পলাশের সঙ্গে গোপন প্রেম, কে এই তরুণী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আবারও বিতর্কের মুখে পড়েছেন বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছল। মেরি ডি’কস্তা নামের এক নৃত্য পরিচালকের সঙ্গে অন্তরঙ্গ চ্যাট ফাঁস হওয়ার পর এবার আরেক তরুণীর সঙ্গে পলাশের নাম জড়িয়েছে।

তিনি নন্দিকা দ্বিবেদী, পেশায় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। স্মৃতি মান্ধানার বিয়েবাড়িতে ছিলেন নন্দিকা। সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, বিয়েবাড়িতে এক নারীকে চুম্বন করেন পলাশ। ঘটনাটি দেখে ফেলেন ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাতিল। বিষয়টি নিয়ে পলাশের সঙ্গে স্মৃতি মান্ধানার হাতাহাতির ঘটনাও ঘটেছে।

কেউ কেউ বলছিলেন, সেই নারী মেরি ডি’কস্তা। তবে তিনি দাবি করেছেন, তিনি বিয়েবাড়িতে ছিলেন না। পলাশের সঙ্গে মাস দুয়েক আগে চ্যাট হলেও কখনো দেখা হয়নি। তথ্যসূত্র: বলিউড লাইফ, আনন্দবাজার ডটকম, সংবাদ প্রতিদিন।

তাহলে পলাশের সেই চুমুর সঙ্গী কে ছিলেন? এ বিষয়টি নিয়ে চর্চার মধ্যে নৃত্যশিল্পী নন্দিকা দ্বিবেদীর নাম সামনে আসছে। বলা হচ্ছে, নন্দিকার সঙ্গে পলাশের গোপন প্রেম রয়েছে, তবে সেটিকে আর লুকিয়ে রাখতে পারেননি।

পলাশের সঙ্গে চুমু নিয়ে চর্চার মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করেছেন নন্দিকা। চুমুকাণ্ড প্রকাশ্যে আসার পরপরই বিয়েবাড়ি ছেড়েছেন তিনি।

২৩শে নভেম্বর ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশের বিয়ের কথা ছিল। বাগ্‌দান থেকে গায়েহলুদও সেরেছেন তারা। তবে শেষ পর্যন্ত বিয়েটা আটকে গেছে। এর মধ্যে স্মৃতির ভাইসহ বন্ধুরা পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।

বিয়েটা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বিষয়টি নিয়ে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল মুখে কুলুপ এঁটেছেন।

নন্দিকা পেশায় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। মুম্বাইয়ে থাকেন। পড়াশোনা করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। নৃত্যশিল্পী হিসেবে বলিউডে যথেষ্ট পরিচিত তিনি। একাধিক বলিউড অভিনেত্রীর নাচে সহযোগী হিসেবে দেখা গেছে নন্দিকাকে।

বিখ্যাত কোরিওগ্রাফার জুটি বসকো–সিজারের সঙ্গে কাজ করেন নন্দিকা। সেই সূত্রেই স্মৃতি ও পলাশের বিয়েতে কোরিওগ্রাফির দায়িত্ব পেয়েছিলেন তিনি। বেশ কয়েকটি মিউজিক ভিডিওর নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন।

জে.এস/

পলাশ মুচ্ছল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250